ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১২/২০২৪ ৫:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে একটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার ও ১১টি দোকান এবং ১২টি রোহিঙ্গা সেল্টার পুড়ে গেছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার-৭ নম্বর বি/ ৭ ব্লকের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে পুড়েছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ভেতরে থাকা সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম, ১১টি দোকান, একটি লার্নিং সেন্টার এবং ১২টি রোহিঙ্গা সেল্টার। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer