প্রকাশিত: ১৫/১২/২০২১ ৭:৫০ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্রসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর মধ্যে এক বাংলাদেশি রয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি কার্তুজ, এক হাজার ৯৫০ পিস ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রসহ তিন কথিত আরসা সদস্য অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছে অস্ত্র ও কার্তুজ পাওয়া গেছে।

তিনি জানান, একই দিন রাতে ক্যাম্পে বিশেষ অভিযানে কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৪ রোহিঙ্গাসহ ১৫ দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি এলজি, এক হাজার ৯৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা এবং ছয়টি অটোরিকশা জব্দ করা হয়।

আটক ১৫ জনের মধ্য তিনজনকে একটি অস্ত্র মামলায়, অপর তিনজনকে দুটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। অন্য ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্ত্রসহ আটক তিনজনকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়ছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...