উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ১০:২৮ এএম , আপডেট: ১৪/০৩/২০২৪ ১০:৩৬ এএম

কক্সবাজারে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের বিশেষ অভিযানে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়কার বডিগার্ড আকিজসহ ৪ জন আরসা সদস্য বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব।

আরসার সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলি আমরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত চারজনের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাবের জানিয়েছে, গত এক বছরে ক্যাম্প থেকে আরসার মোট ১০১ জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ৬০টি দেশি-বিদেশি অস্ত্র, ৫০ কেজির বেশি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...