প্রকাশিত: ২১/১০/২০২১ ১০:০৭ এএম

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের সদস্যদের সহায়তায় সিআইসি’র নেতৃত্বে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে মঙ্গলবার সন্ধ্যায় উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সহকারি ইনচার্জ (সিআইসি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানে রাস্তার পার্শ্বের দোকানপাটগুলো তুলে দেওয়া হয়।

পরবর্তীতে আগামী ২৫ ও ২৬ অক্টোবর ক্যাম্পের বিভিন্ন ব্লকে অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলো উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।
উচ্ছেদ অভিযান চলাকালীন আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের মোবাইল ডিউটি টিম সার্বক্ষণিক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer