উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৯/২০২২ ৮:৪৬ পিএম

টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত চাকমারকুলের এফডিএমএন ক্যাম্প-২১ এ অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

রোববারে এই উচ্ছেদ অভিযান চালান ক্যাম্প-ইন-চার্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন। তিনি জানান, ক্যাম্পের অভ্যান্তরে রোহিঙ্গারা অবৈধভাবে দোকান স্থাপন করে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের অবৈধ দোকান বন্ধ করতে একাধিকবার বিভিন্ন ব্লক পরিদর্শন করে তার বন্ধ করতে মৌখিকভাবে তাদেরকে ডেকে সতর্ক করা হয় এবং এক সপ্তাহের মধ্যে এসকল অবৈধ দোকান বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

তবে অভিযোগ, রোহিঙ্গারা দোকান বন্ধ না করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। রোববার এসব দোকান উচ্ছেদ করতে গেলে রোহিঙ্গারা উত্তেজিত হয়ে তেড়ে আসে এবং গুজব ছড়াতে চেষ্টা করে। এরপর তাৎক্ষণিকভাবে ক্যাম্পের এপিবিএন সদস্য ও ভলান্টিয়ার নিয়ে দোকানটি উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য, সারাদেশের ৩৪টি শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা রয়েছে। যাদের অধিকাংশ ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল।

পাঠকের মতামত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...