প্রকাশিত: ১১/০৩/২০১৯ ৯:২৬ পিএম

বিশেষ প্রতিনিধি ::
উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্টিত অগ্নি নির্বাপক মহড়া উদ্বোধন কালে শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম বলেছেন, বর্তমানে সারাদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ব্যাপক অগ্নি কান্ডের ঘটনায় হতাহত ও সহায় সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত গ্যাস সিলিন্ডার চালানোর অনভিজ্ঞতার কারনে বা ধৈবক্রমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নি কান্ডের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, ক্যাম্পে অগ্নি কান্ড সংঘঠিত হলে তা হলে ভয়াবহ। তাই দ্রুত সময়ে আগুন নেভানোর সক্ষমতা অর্জন করতে হবে ক্যাম্পে দায়িত্বরত রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের। সোমবার সকাল সাড়ে ১১ টায় জামতলী ক্যাম্প ১৫ তে এসিএফ বাংলাদেশ ও রেডক্রিসেন্ট সোসাইটির যৌথ সহায়তায় অনুষ্টিত মহড়া উদ্বোধন কালে আবুল কালাম আরো বলেন, এখানে বসবাসরত রোহিঙ্গাদের আগুন থেকে রক্ষা করার জন্য গ্যাস সিলিন্ডার চালানোর ব্যাপারে প্রয়োজনীয় বিষয়াদি সর্ম্পকে জানাতে ও বুঝাতে হবে। যাতে অগ্নিকান্ডের সৃষ্টি হতে না পারে। যদিও বা আগুন লেগে যায় তা হলে তাদের করনীয় সম্পর্কে জানাতে হবে। অগ্নি নির্বাপক মহড়া অনুষ্টান কালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ক্যাম্প ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান, এসিএফ এর কান্ট্রি ডিরেক্টর মিঃ লোপেজ, বিভাগীয় পরিচালক মোঃ মাহাদী, ক্যাম্প ম্যানেজার এম এ মালেক, রেডক্রিসেন্ট সোসাইটির কোÑ অর্ডিনেটার সেলিম আহম্মদ, এম এম আরসির ক্যাম্প পরিচালক মহসিনুল হক, ফায়ার সার্ভিস ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক আব্দুল মালেক। অনুষ্টানে ফায়ার সার্ভিস ডিফেন্স উখিয়ায় ইনচার্জ মোঃ জহিরুল হক, এনজিও প্রতিনিধি ও রেডক্রিসেন্টের অগ্নি নির্বাপক দলের স্বেচ্ছাসেবকরা অগ্নি নির্বাপক সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer