ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ৭:০২ এএম

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৬০ কোটি টাকা।

সোমবার (৩ জুলাই) ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যের এ সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি, স্যানিটেশন এবং শরণার্থীদের আশ্রয়দাতা সম্প্রদায়কে শিশু সুরক্ষা সেবা দেওয়া হবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশের লোকও এ সহায়তা পাবে।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রথমবারের মতো কক্সবাজার সফরকালে এ সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশে মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এ নতুন প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

যুক্তরাজ্যের এ সহায়তা কার্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়ন করবে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer