প্রকাশিত: ১৫/০১/২০২০ ৯:৪৪ এএম

রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ড ও বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত (র‌্যাপোর্টিয়ার) ইয়াংহি লি। থাইল্যান্ড দিয়ে শুরু হয়ে বাংলাদেশ হয়ে শেষ হবে তার এ বিদায়ী সফর। আগামী বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু করে এ সফর ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন তিনি। ইয়াংহি লি এবারও বেশ কয়েকদিন বাংলাদেশে থাকবেন। এ সময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করবেন।
জেনেভায় জাতিসংঘের কার্যালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও থাইল্যান্ড সফর শেষে তিনি তার চূডান্ত মিশনটি সম্পাদন করবেন। ইযাংহি লি ১৫ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তার চূডান্ত মিশনটি পরিচালনা করবেন। তবে এবারও লি-কে মিয়ানমার তাদের দেশে সফরে অনুমতি দেয়নি।
মিযানমার সরকারকে এ সফরের জন্য তার সর্বশেষ অনুরোধ সত্তে¦ও লি কোনো সম্মতি পাননি। তিনি মনে করেন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার জন্য এবং সীমান্তের উভয দিক থাইল্যান্ড এবং বাংলাদেশ সফরের মাধ্যমে মিযানমারের পরিস্থিতি সম্পর্কে তথ্য নেবেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer