প্রকাশিত: ১৮/০৭/২০২১ ৯:৩৯ এএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে করিম খানের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে এদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এসময় নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

গত মাসে নয় বছরের জন্য প্রসিকিউটরের দায়িত্ব পালনের জন্য শপথগ্রহণকারী ব্রিটিশ আইনজীবী করিম খান তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে জানান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রতিষ্ঠার কাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের কথা তারা জানেন। এই আদালত প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে ‘রোম চুক্তি’ স্বাক্ষরে শেখ হাসিনার দৃঢ় ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় দেয়াকে বঙ্গবন্ধুকন্যার মহানুভবতা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপরাধের বিচারে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের সাথেও সাক্ষাত করেন। এরপর নেদারল্যান্ডসের যুবসমাজের জন্য নিবেদিত ডিজিটাল গণমাধ্যম আরএনডব্লিউয়ের দপ্তর পরিদর্শনে গেলে সংস্থার পরিচালক সাসকিয়া ব্রাম মন্ত্রীকে স্বাগত জানান।

পরে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন। সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় ইউরোপব্যাপী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন। সপ্তাহব্যাপী ইউরোপ সফরশেষে রোববার মন্ত্রীর ঢাকা ফেরার কথা।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer