উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২২ ৭:১১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস বলেছেন, তার দেশ জাতিসংঘের সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুকে বিস্মৃত সংকট হতে দেবে না।

ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি এবং ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি টুইট করেন, ‘আমরা এটিকে বিস্মৃত সংকট হতে দেব না।’

নোয়েস জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এমন সব মার্কিন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য পাঁচ দিনের সরকারি সফরে গত শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে এসেছেন।

শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইস্যুকৃত এক মিডিয়া নোটে বলা হয়, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্মায় ক্রমবর্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

আগামী ৭ ডিসেম্বর মার্কিন সহকারী সেক্রেটারি থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।
সিনিয়র ফরেন সার্ভিসের একজন পেশাদার সদস্য জুলিয়েটা ভালস নোয়েস চলতি বছরের ৩১ মার্চ জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...