প্রকাশিত: ০৪/০৪/২০১৯ ২:৫৩ পিএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে নয়াপাড়া শরণার্থী শিবিরে রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে মো. হাসিম (৪২) নামের অপর রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপাড়া শিবিরের এইচ ব্লকের এ ঘটনা ঘটে।

নিহত হাসিম নয়াপাড়া শরণার্থী শিবিরের এইচ ব্লকের ৬৮২ নাম্বার শেডের ২ নম্বর পুত্র বাসিন্দা পীর মোহাম্মদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা ডাকাতদলটির নিজেদের মধ্যে বিবাদের জেরে অস্ত্রধারী একদল ডাকাত হাসিমকে গুলি করে পালিয়ে যায়। এসময় আশপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শিবিরের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শিবিরের এইচ ব্লকে সশস্ত্র ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অপর ডাকাত সদস্যদের আটকের অভিযান অব্যহত আছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer