প্রকাশিত: ০৭/১১/২০১৯ ৬:৫৮ পিএম

ঢাকা: আর কোনো রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যেতে পারবেনা বলে জানিয়েছে সরকারের আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, এখন বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে এবং ক্যাম্পগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, অনেক রোহিঙ্গা অতীতে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছে। কমিটির আগের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত ছিলো যাতে রোহিঙ্গাদের হাতে কোনো পাসপোর্ট না পৌঁছায়। সেজন্য ক্যাম্পগুলোতে কড়া নজরদারি রাখা হয়েছে পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিসহ সব কম্পিটারাইজ করা হয়েছে। এখন তাদের হাতে পাসপোর্ট পৌঁছানোর সুযোগ নেই।

এছাড়া রাজধানীর বাড়িওয়ালের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে, ভাড়াটিয়াদের সঠিক তথ্য যাচাই- বাছাই না করে বাড়ি ভাড়া দিতে পারবে না। আর এ তথ্য সব বাড়িওয়ালাকে পৌঁছে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ ব্রিফিং এ।

এর বাইরে দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভালো উল্লেখ করে মাদকের বিষয়ে জিরো টলারেন্স ও সীমান্ত এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানানো হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer