উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০২/২০২৩ ৮:৪৪ এএম

রোহিঙ্গারা দিন দিন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত বসন্ত উৎসবে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠালে সমস্যা বাড়তে থাকবে। যার খেসারত দিতে হবে বাংলাদেশকে।

রোহিঙ্গাদের যাতে কোনো জঙ্গি গোষ্ঠী ব্যবহার না করতে পারে, সেজন্য ক্যাম্পে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অভিযান শুরু করার কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসে। ২০১৭ সালের ঘটনার আগেও বাংলাদেশ আরো ৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল।

সংশ্লিষ্টরা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মাত্র কয়েক মাস পর প্রথমধাপে বেশ কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিও করে, কিন্তু প্রত্যাবাসন এখনো শুরু হয়নি। ২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসন আলোচনা শুরু হয়েছিল, কিন্তু রোহিঙ্গারা রাখাইন রাজ্যের পরিবেশ সম্পর্কে উদ্বেগের কথা জানিয়ে ফিরে যেতে অস্বীকার করেছিল। তারা যাতে নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে দেশে ফিরতে পারে সে ব্যবস্থা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয় সব মহল থেকেই।

এর আগে, বাংলাদেশ ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে ৮ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে। এর মধ্যে মিয়ানমার শুধুমাত্র ৪২ হাজার রোহিঙ্গার নাম যাচাই করে তাদের ফেরত পাঠিয়েছে। তবে তালিকাটি পারিবারিকভাবে হওয়ার কথা থাকলেও মিয়ানমারের পক্ষ থেকে ফেরত পাঠানো তালিকা সম্পূর্ণ নয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...