প্রকাশিত: ৩১/০৮/২০১৯ ৭:২১ এএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের মোবাইল ও সিমকার্ড ব্যবহারের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তারা এত সিম ও মোবাইল কোথায় পায় জানতে চেয়েছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানতে চান তিনি।

আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও রোহিঙ্গারা মোবাইল ও সিমকার্ড কোথায় পায়? কারা এই সিম ও মোবাইল তাদের হাতে তুলে দিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে।’ এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকে তাদের জন্য দু-কুড়াল তৈরি করছে।’ যারা দা, নিংড়ানিসহ অস্ত্র ও সমাবেশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড যোগান দিয়েছে তাদেরকেও সরকারের কাছে জবাবদিহি করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় যে সকল বেসরকারী সংস্থা শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গাদের নানাভাবে সহযোগীতার নামে উষ্কানিমুলক ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত সময় রোহিঙ্গারা যে এত বড় সমাবেশ করলো তা কিভাবে করেছে বিষয়টি ক্ষতিয়ে দেখছে সরকার। মিয়ানমারকে তাদের নিজ ইচ্ছায় রোহিঙ্গা সমাধান করতে হবে, বাংলাদেশ ইচ্ছে করলেই মিয়ানমারকে জোর করে আলোচনায় আনতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘গত ২২ তারিখে তারা যে একটি প্রেসরিলিজ পাঠায় তার বর্ণনায় তারা সম্পূর্ণ মিথ্যা বিষয়গুলো উল্লেখ করেছিল ছিল বলেই বিশ্বের অন্য সকল রাষ্ট্রের রাষ্ট্রদূতদের বিষয়টি অবহিত করে বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা সমাধানে শুধু বাংলাদেশ নয় এটি সমাধানে সকল দেশকেই সমান ভাবে এগিয়ে আসতে হবে।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer