প্রকাশিত: ১৪/০৬/২০১৯ ৯:৪২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
২০১৯-২০২০ অর্থ বছরের ঘোষিত বাজেটে রোহিঙ্গাদের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে গত ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে ব্যয়ের নতুন খাত ধরা হয়েছিল রোহিঙ্গা পুনর্বাসন। এতে ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘নির্যাতন, নিপীড়ন ও জাতিগত নিধন থেকে সর্বস্ব হারিয়ে প্রাণ বাঁচাতে মিয়ানমার হতে বলপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়। বাস্তচ্যুত ১১ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ খাদ্য, আবাসন, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবাসহ আনুষঙ্গিক ভৌত সেবা সুবিধা প্রদান করছে।’

রোঙ্গিাদের ফেরত পাঠানোর আলোচনা অব্যাহত আছে জানিয়ে আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘রোহিঙ্গাদের নিজ বাসভূমে নিরাপদ, সম্মানজনক ও স্থায়ীভাবে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত আছে।’

অসুস্থতা নিয়েই আজ জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বাজেট উত্থাপন শুরু করার কিছুক্ষণ পর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজেট উত্থাপনের অনুরোধ জানান। পরে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উত্থাপন করেন প্রধানমন্ত্রী। এবারের বাজেট দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer