প্রকাশিত: ১২/০৯/২০১৯ ৭:২২ পিএম

রোহিঙ্গাদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন করে ২০ লাখ ইউরো অর্থ সহায়তা দিয়েছে। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে জরুরি অবস্থা পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে এই অবদানকে স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএফপি’র নতুন অর্থায়নে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, শিশু ও মায়েদের মধ্যে অপুষ্টিজনিত হারকে মোকাবিলা ও বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘর হারানো ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।

বাংলাদেশের ডব্লিউএফপি’র প্রতিনিধি রিচার্ড রাগান বলেন, বাংলাদেশে দুই বছর পার হয়ে যাওয়ার পরও রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পগুলোতে একই পরিস্থিতি রয়ে গেছে। প্রায় ১০ লাখ শরণার্থীর মধ্যে ৮০ শতাংশ পুরোপুরি ডব্লিউএফপি’র খাদ্য সহায়তায় উপর নির্ভর করে। এ অনুদান ক্যাম্পগুলোতে দুর্যোগের প্রস্তুতির কাজকেও এগিয়ে নিয়ে যাবে।

চলতি বর্ষা মৌসুমে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা তাদের বসতঘর হারিয়েছেন। ক্যাম্পগুলো প্লাবিত হয়ে আশ্রয়হীন হয়ে পড়ছে রোহিঙ্গারা। ইউরোপীয় ইউনিয়নের নতুন এ অনুদান ডব্লিউএফপিকে এসব চ্যালেঞ্জিং সময়ে শরণার্থীদের চাহিদা পূরণ করতে সাহায্য করবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...