উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০২/২০২৩ ৮:২২ পিএম , আপডেট: ০২/০২/২০২৩ ৮:২৩ পিএম

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও এনআইডি দেওয়া এবং এসব এনআইডি দিয়ে পাসপোর্ট তৈরির চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম শফিক উল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ ও এনআইডি বানিয়ে পাসপোর্ট করে দিচ্ছিল একটি চক্র। বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করে অভিযান চালিয়ে এ চক্রের ৩ জন সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. আরিফ, মো. জসিম উদ্দিন ও মো. তারেক।

এ চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদেরও আটকের জন্য অভিযান চলমান আছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিক উল্লাহ। সেসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র: চ্যানেলআই

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...