নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/০৩/২০২৩ ৪:২৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের বাড়ি ভাড়া না দেয়া বিষয়ক বাড়িওয়ালাদের নিয়ে উদ্ভুদ্ধকরণ সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রাজাপালং ইউনিয়নের কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, বাড়ি ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার নিকট হতে আইডি কার্ড ও থানা হতে সরবরাহকৃত ফরম অবশ্যই পূরণ করতে হবে। তিনি সবাই কে সর্তক করে বলেন আগামী ১ মাসের মধ্যে বাসা থেকে রোহিঙ্গা ভাড়াটিয়াটিকে তাড়িয়ে দিতে হবে। অন্যতায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, ইঞ্জিনিয়ার মেম্বার হেলাল উদ্দিন , প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রতন দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ও মেম্বার আবদুল হক। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি , সাংবাদিক, বাড়িওয়ালা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...