উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ৭:২১ এএম

রোহিঙ্গা সম্প্রদায়ের বাংলাদেশে আশ্রিত সদস্যদের প্রথম ব্যাচ খুব শিগগির মিয়ানমারে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ মঙ্গলবার রাজধানীর চীনা দূতাবাসে বসন্ত সংলাপ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভিন্ন ধরনের উদ্যোগ সত্ত্বেও রোহিঙ্গাদের রাখাইনে ফিরতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, ‘এই প্রক্রিয়ার অংশীদারদের কেউ কেউ চায় না রোহিঙ্গারা ফিরুক।’

তবে রোহিঙ্গাদের ফেরাতে চীনের উদ্যোগে বাংলাদেশ ও মিয়ানমারের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, ‘চীন কখনোই হাল ছেড়ে দেবে না।’

মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত সরকারের নিবর্তনমূলক ব্যবস্থার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বহু বছর ধরে বাংলাদেশের কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...