প্রকাশিত: ০৩/০১/২০২১ ৬:৫৯ পিএম

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রোববার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ের সময় তিনি এই তথ‌্য জানান।

নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করবো, মিয়ানমার নতুন বছরে রোহিঙ্গাদের ফেরত নেবে। মিয়ানমারের স্টেট কাউন্সিল দপ্তরের মন্ত্রী তিন সোয়েকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ১ জানুয়ারি একটি চিঠি দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপান আমাদের সহযোগিতা করবে। মিয়ানমারে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে ভারত ও চীনও কাজ করছে। তারা সবাই চায়, এই সংকটের সমাধান হোক।’

ড. মোমেন বলেন, ‘মিয়ানমার অতীতে কথা রেখেছে, অনেক রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গেছে। ১৯৭৮ ও ১৯৯২ সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। এবারও ফেরত নেবে বলে প্রত্যাশা করছি।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে ভাসানচর নিয়ে মিথ্যা প্রচারণা চলছে। অনেকে বলছেন, ভাসানচর ভেসে যাবে। তবে এটা মিথ্যা তথ্য। অতীতে এই দ্বীপ কখনোই ভেসে যায়নি। আগামীতেও ভেসে যাবে না।’ তিনি বলেন, ‘আমরা বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচরে নিয়ে যেতে চাই। তাদের ভাসানচর দেখাতে চাই। তারা দেখলেই বুঝবেন, এটা নিরাপদ এলাকা।’

রোহিঙ্গা ক্যাম্পে ফোর জি নেটওয়ার্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে অনেক রোহিঙ্গা নারী বিদেশিদের বিয়ে করেছেন।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৩০ দেশ বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে।’ এ ইস্যুতে পক্ষে-বিপক্ষে থাকা দেশগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলেও মন্ত্রী জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer