প্রকাশিত: ২৯/০৮/২০১৯ ৮:২৩ পিএম

১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯৪ সালে খালেদা জিয়ার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করেছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের বক্তব্য ভারসাম্যহীন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বলেছেন- রোহিঙ্গাদের সমস্যা নাকি আমরা তৈরি করেছি। আসলে ওনারা পারছেন না, তারা ব্যর্থ হয়েছেন। আমরা পেরেছিলাম। ১৯৭৮ সালে জিয়াউর রহমান সাহেবের সময় রোহিঙ্গারা এসেছিল। তখন তিনি অতি অল্প সময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে শুনিয়ে তাদের ফেরত পাঠিয়েছিলেন। কেন পেরেছিলেন, সেই শক্তি জিয়াউর রহমানের ছিল।’
‘সেই সময় জিয়াউর রহমান কক্সবাজারে একটা ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছিলেন। মিয়ানমারকে বলেছিলেন আইদার ইউ গেট ব্যাক, অর ইউ ফেস।

খালেদা জিয়ার সময় ৯৪ সালে ২ লাখ ৪০ হাজার রোহিঙ্গা এসেছিল। তখন তিনি বলেছিলেন, ফেরত নেবে না অন্য ব্যবস্থা নেব। তারা ফিরিয়ে নিয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে মিয়ানমারকে এরা একবার বকাবকিও করেনি। কোথাও একটা এস্টেটমেন্টও নাই। যেখানে বলা হয়েছে মিয়ানমার রোহিঙ্গাদের হত্যা নির্যাতন করছে। বার বার তাদের বলছে নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু তারা নিচ্ছে না। মিয়ানমার যা বলছে এরা তাই করছে। ওদের ট্রাপে পড়ে গেছে। আজকে এমন কূটনৈতিক অবস্থা যে একটা দেশও বাংলাদেশের পক্ষে নেই। চীন, ভারত, জাপান, রাশিয়া সব মিয়ানমারের পক্ষে।’
জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মামুন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কবি আব্দুল হাই সিকদার, জাসাস সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, বিশিষ্ট নজরুল গবেষক নাসিম আহমেদ, রেজাবুদ্দৌলা, জাসাস মহানগর সভাপতি সানাউল হক প্রমুখ।

পাঠকের মতামত

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...
Single Page Footer