প্রকাশিত: ২৯/১০/২০২১ ৫:২৩ পিএম , আপডেট: ২৯/১০/২০২১ ৫:২৬ পিএম

রোহিঙ্গা সংকট ভারতের সৃষ্টি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ভারতের কথা শুনে রোহিঙ্গারা আমাদের ওপর চেপে বসেছে। এখন রোহিঙ্গাদের আত্মরক্ষার শিক্ষা দিতে হবে। তাদের প্রশিক্ষিত করতে হবে, প্রয়োজনে অস্ত্র দিতে হবে, মদত দিতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের আরাকান দখলে নিতে পারে।’

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে আরও কয়েকজন রাজনীতিক বক্তব্য দেন।

সম্মেলনে উপস্থিত ড. কামালকে হোসেনকে উদ্দেশ করে জাফরুল্লাহ বলেন, ‘আপনার কাছে আবেদন, সবাইকে মাফ করে দিয়ে আমাদের সঙ্গে নিয়ে রাজপথে থাকবেন। রাজপথে থেকে অগণতান্ত্রিক এই সরকারকে আমরাই প্রতিহত করতে পারি। একত্রে থেকে রাস্তায় নামলে পরিবর্তন অবশ্যম্ভাবী।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গত ১৩ তারিখে কুমিল্লার মন্দিরে ঘটনা ঘটলো আর আজকে ধর্মমন্ত্রী সেখানে বেড়াতে গেলেন। প্রধানমন্ত্রী যাননি, তাই মন্ত্রীদেরও যাওয়া হয়নি। এ ঘটনায় এখন উদোর পিণ্ডি ভুঁদোর ঘাড়ে চাপানোর জন্য নতুন জজ মিয়াকে খুঁজে বেড়াচ্ছেন।’ সুত্র: বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...