প্রকাশিত: ০১/০২/২০১৯ ৮:০৫ এএম

বাংলা ট্রিবিউন

রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার ও বাংলাদেশের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২১ জন প্রভাবশালী সিনেটর। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের এই সিনেটরদের আনা একটি প্রস্তাবে মিয়ানমারে অন্যায়ভাবে বন্দি রাখা সাংবাদিকদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সিনেটর জেফ মার্কলির নেতৃত্বে এই প্রস্তাবটি বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) আনা হয়েছে। এতে মিয়ানমারের সেনাবাহিনীর তাণ্ডবের মুখে জীবন হাতের মুঠোয় নিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চাওয়া হয়েছে। একইসঙ্গে প্রস্তাবে বলা হয়েছে, এই প্রত্যাবাসন যেন স্বতঃস্ফূর্ত হয়।

মিয়ানমারের সেনাবাহিনীর তাণ্ডবের মুখে গত দেড় বছরে দেড় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, তাদের ভিটেমাটি নিশ্চিহ্ন করেছে। এ ছাড়া ব্যাপক নারী ধর্ষণ, হত্যা ও জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার জোরালো অভিযোগ আছে। এসব তথ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সিনেটের এই প্রস্তাবে আরসার (এআরএসএ) হামলারও নিন্দা করা হয়েছে।

মার্কিন সিনেটরদের এই প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনীর অপরাধ মানবতাবিরোধী নাকি গণহত্যা, তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লিংসহ এই র্ঘণ্য অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপও চেয়েছেন দ্বিদলীয় এই সিনেটররা।

রাখাইন রাজ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে প্রবেশের পূর্ণ নিশ্চয়তা দেওয়াসহ তাদের কাজে পূর্ণ সহযোগিতা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে। এর পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ তাদের ভরণপোষনে বাংলাদেশ সরকারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে।

সিনেটর জেফ মার্কলে বলেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে মিয়ানমারের আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ দমনপীড়নমূলক অভিযান পরিচালনা করছে।’

তিনি বলেন, ‘মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিচায়ক, গণতন্ত্রের নয়। আমরা তাদের এ অবস্থান মেনে নিতে পারি না।’

জেফ মার্কলে ছাড়া এই প্রস্তাবের পক্ষে থাকা সিনেটররা হলেন মার্কো রুবিও, ডিক ডারবিন, সুসান কলিনস, ডিয়ানে ফিয়েনস্টেইন, টড ইয়াং, বেন কার্ডিন, থম টিলিস, এলিজাবেথ ওয়ারেন, টিম কিয়ানে, ক্রিস ভ্যান হোলেন, শেরড ব্রাউন, এডওয়ার্ড জে. মারকে, রন উইডেন, বার্নি স্যানডারস, পেটি মুরে, ক্রিস কুনস, অ্যামি ক্লুবুচার, ক্যাথারাইন কর্টস মাসতো, ব্রেইন শাটজ, কমলা হ্যারিস এবং টিনা স্মিথ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer