ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:৪৬ এএম , আপডেট: ১৬/০৩/২০২৪ ১১:০৯ এএম

বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া চার দিনের সফরে ১৮ মার্চ বাংলাদেশে আসছেন।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফরের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি পরিবেশবান্ধব ও ডিজিটাল উত্তরণে ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সফরের সময় সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের ও সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল।

সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া। তিনি পরিবেশবান্ধব ও ডিজিটাল উত্তরণে ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানে অংশসহ বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...