প্রকাশিত: ২২/০৯/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৯ পিএম

ডেস্ক নিউজ:
অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দেশে ফিরেই রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন তিনি। নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিতেও প্রস্তুত বিএনপি। সংলাপে ইসির প্রতি আস্থা ফিরলে আর রাজনৈতিক সংলাপের প্রয়োজন হবে না বলে বিএনপি নেতারা মনে করছেন।

প্রায় দু’মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলের নেতারা জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবেন। তার আগে রাজনৈতিক দূরত্ব ভুলে ১৯৭৮ এবং ১৯৯২ সালে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সফল দুই চুক্তিকে সামনে রেখে বিশ্ব জনমত গড়ে তোলার পরামর্শ বিএনপি নেতাদের।

দেশে ফিরে নির্বাচনকালীন সরকারের রূপরেখাও ঘোষণা করবেন খালেদা জিয়া। ওই প্রস্তুতির পাশাপাশি ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্যও প্রস্তুত হচ্ছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের ঘর গোছানো আছে, এখন শুধু মাঠে নামার অপেক্ষা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer