উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০২/২০২৩ ৭:৫৩ পিএম
রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার ইরানি পাহাড়স্থ ৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধ শিশুরা হলো, ওই ক্যাম্পের এফ ব্লকের ওবায়দুল হকের ১১ বছর বয়সি মেয়ে উম্মে হাফসা ও একই ক্যাম্পের আবদুল খালেকের ৮ বছর বয়সি ছেলে আবুল ফয়েজ।

এসব তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানিয়েছেন, গুলিবিদ্ধ ২ শিশুকে উখিয়ার এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়। এতে শিশু দুটি গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে উম্মে হাফসার কোমরের ওপরে পেছন পাশে ও আবুল ফয়েজের ডান পায়ে গুলি লেগেছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা সাধারণত সংঘর্ষকারীদের ‘আরসা’ ‘আরএসও’ বললেও ২টি সন্ত্রাসী গ্রুপ। অপরাধীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...