ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০১/২০২৪ ১০:০৩ এএম

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সহায়তার প্রস্তাব দেন।

বৈঠক শে‌ষে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ব‌লেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানিয়েছেন— রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের দেবে। বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সহজশর্তে ঋণ হিসেবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলেছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, আমি এখনো পর্যন্ত অবগত নই। পরবর্তীতে জানানো হবে।

উগান্ডা সফরের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, উগান্ডায় জমি লিজ নিয়ে তুলা ও পামওয়েল চাষের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি বাণিজ্যিক দল দেশটিতে যেতে পারে

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...