প্রকাশিত: ২২/০৫/২০১৯ ৪:৫৯ পিএম

বাংলা নিউজ::
রোহিঙ্গাদের জন্য কানাডা ১০ কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। এই অর্থ বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা হবে।

বুধবার (২২ মে) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর সংসদীয় সচিব কমল খেরা এই অর্থ সহায়তার ঘোষণা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব কমল খেরা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে কমল খেরা কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও নারী সমতা বিষয়ক মন্ত্রী ম্যারায়েম মনসেফের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আরো ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দেন।

কমল খেরা উপস্থিত সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে রয়েছে কানাডা। কানাডা এই সংকট সমাধানে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে চলেছে।

এসময় তিনি কানাডার মন্ত্রী ম্যারায়েম মনসেফের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আরো ১০ কোটি মার্কিন ডলার ঘোষণা দেন। এই অর্থ রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, বর্ষা মৌসুম মোকাবিলা, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদিতে ব্যয় করা হবে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কানাডা আমাদের পাশে রয়েছে। তারা রোহিঙ্গাদের জন্য সহায়তা করছে।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব কমল খেরা ২০-২২ মে তিন দিনের সফরে বাংলাদেশ এসেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনও করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...