প্রকাশিত: ২৩/০৯/২০২১ ১:৪২ পিএম

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তায় ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মূলত রাখাইন, বাংলাদেশ ও এ অঞ্চলের বিভিন্ন জায়গায় আশ্রিত রোহিঙ্গাদের পেছনে এই অর্থ ব্যয় করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড রোহিঙ্গাদের জন্য নতুন এ সহায়তার ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে ২০১৭ সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। সাত লাখ ৪০ হাজারেও বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে জাতিগত নিধন এবং অন্যান্য ভয়াবহ নৃশংসতা ও নির্যাতন থেকে রক্ষা পেতে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলারেরও বেশি অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশে আশ্রিত প্রায় ৯ লাখ রোহিঙ্গা শরণার্থী উপকৃত হয়েছে।

এ সংকটের জন্য মার্কিন মানবিক সহায়তা রোহিঙ্গাদের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগ প্রতিক্রিয়া, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন খাতে বিতরণ করা হয়েছে।

রোহিঙ্গা সংকট মোকাবেলা ও এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতি ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্র দফতর।

দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রমে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা গেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer