ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৩ ১০:০৫ এএম

রোহিঙ্গা শরণার্থীদের জন্য অবৈধ বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন তৈরি জালিয়াতি চক্রের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য করা তিনটি এনআইডি, পাঁচটি জন্মনিবন্ধন সার্টিফিকেট ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)।

সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, চক্রটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা এসব এনআইডি ও জন্মনিবন্ধন তৈরি করে তা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তিতে কাজ করে আসছিল। ইতোপূর্বে এ চক্রের কয়েকজন সদস্য ডিবি কর্তৃক আটক হয় এবং তাঁদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য জালিয়াতির মাধ্যমে তৈরি করা বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...