প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৮ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ নিয়ে এসেছে মালয়েশিয়া সরকার। একটি সামরিক উড়োজাহাজে করে তারা ত্রাণ নিয়ে এসেছে।আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির একটি সামরিক এয়ারবাস চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।

মালয়েশিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট ফোর্স হেডকোয়ার্টার্সের চিফ অব স্টাফ ও ভাইস অ্যাডমিরাল দাতো পালোয়ান হাজি মোহাম্মদ আদিব বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের হাতে ত্রাণসামগী তুলে দেন। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিমানবাহিনীর চট্টগ্রামের এয়ার কমোডর মোহাম্মদ মোরশেদ হাসান সিদ্দিকী, শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক ও এয়ার কমোডর রিয়াজুল কবির উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, খেঁজুর, বিস্কুট, তোয়ালে ও প্রসাধনসামগ্রী আছে।
হাজি মোহাম্মদ আদিব সাংবাদিকদের জানান, তাঁরা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণের প্রথম চালান নিয়ে এসেছেন। কাল রোববার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হবে। তারা রোহিঙ্গাদের জন্য চিকিৎসক, চিকিৎসাসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাতে প্রস্তুত আছেন।

জেলা প্রশাসক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেসব ত্রাণ এসেছে সেগুলো বিভাগীয় কমিশনারের মাধ্যমে কাল রোববার সীমান্ত এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের কাছে বিতরণ করা হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer