প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৯:৩৫ পিএম

উখিয়া নিউজ ডেক্স::
বাংলাদেশে অবস্থানরত ১০ লক্ষাধিক রোহিঙ্গাদের মধ্যে ছয় লাখ ৮৫ হাজার জনকে সহায়তা দিতে ১৫২ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল ইউনিসেফ। এই ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার এক-তৃতীয়াংশ (প্রায় ৫০ মিলিয়ন) ডলার তহবিল পেয়েছে সংস্থাটি।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এবং জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইখির যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
হেনরিয়েটা ফোর বলেন, ‘তহবিল সংকট সব সময় একটি সমস্যা। বর্তমানে প্রতিবছর ছোট-বড় মিলিয়ে প্রায় তিনশ’র মতো ইমারজেন্সি তৈরি হয়। কিন্তু আমরা যা তহবিল চাই তার ৫০ থেকে ৭০ শতাংশ অর্থ পেয়ে থাকি।’
তিনি বলেন, ‘বৈশ্বিক সমাজ হিসেবে আমাদের যে বাধ্যবাধকতা রয়েছে তা অপরিমেয়। যেসব শিশু ও তরুণ জনগোষ্ঠীকে রাষ্ট্রহীন বলে আখ্যায়িত করেছে বিশ্ব, তাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা ও দক্ষতা অর্জন প্রয়োজন।’
জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত মেরাইখি বলেন, ‘আমি সব সময় দাতাদের অধিক অর্থ দেওয়ার আহ্বান জানাই।’ তবে তিনি বলেন, ‘মানবিক সহায়তা কোনও সমাধান নয়; এটি শুধুমাত্র সমস্যা কিছুটা লাঘব করতে সহায়তা করে।’

জাতিসংঘের এই দূত বলেন, ‘আমার মনে হয়, রাজনৈতিক সমাধানই অধিক গুরুত্বপূর্ণ এবং সমাধানের জন্য আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে।’
মেরাইখি বলেন, ‘এই প্রজন্মের রোহিঙ্গাদের পেছনে বিনিয়োগের জন্য আমাদের এই মুহূর্তে সম্মিলিতভাবে সম্মত হতে হবে, যাতে তারা তাদের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে এবং তারা যখন মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে, তখন যেন তারা সেখানকার সামগ্রিক পুনর্নির্মাণের গঠনমূলক অংশ হতে পারে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...