উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১২/২০২২ ১০:২৮ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকে যুক্তরাজ্য এ পর্যন্ত ৩৪৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ডব্লিউএফপিকে ৩ মিলিয়ন ও ইউনিসেফকে ১.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হবে। এ অর্থ থেকে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়কে খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেওয়া হবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এই নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে, যা তাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম করবে। আমরা বাংলাদেশে থাকাকালীন রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখব।

যুক্তরাজ্যের নতুন সহায়তা থেকে ২ লাখ ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য সহায়তা, ৪৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সুবিধা, রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য ৮ হাজার ৫০০টি মাসিক স্বাস্থ্যবিধি কিট এবং শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের ১৫০০ শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা সহায়তা দেওয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...