প্রকাশিত: ২৫/০৭/২০১৯ ১১:৪৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী শিবির থেকে আগত রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুই ইইনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) নাগেশ্বরীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এ দুই চেয়ারম্যান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
php glass

তিনি বলেন, গত ১৬ জুলাই এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, নাগেশ্বরী উপজেলার ৬নং সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ও ১২নং নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন বিধিমালা ২০১৮ এর বিধি ৯ ও ১০ ধারা প্রতিপালন না করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন কুতুপালং শরনার্থী শিবিরের রোহিঙ্গা শরনার্থীদের জন্মসনদ প্রদান করেন।

জানা যায়, রোহিঙ্গা নারী ফাতেমা খাতুন (২৬), মীম খাতুন (২৫), আলেয়া খাতুন (২৬), নুড়িকা খাতুন (২৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুনের আত্মীয় পরিচয়ে ওই দুই ইউনিয়নের জন্মসনদ নেন।

পরে তারা চলতি বছরের গত ৩ এপ্রিল মালয়েশিয়া যাওয়ার জন্য কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান। এরপর তাদের সহযোগী আরিফা খাতুনসহ আটক হন তারা।

নাগেশ্বরীর ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান বাংলানিউজকে জানান, শিগগির এ বিষয়ে সন্তোষপুর ও নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে পৃথক সভা করে সবার মতামতের ভিত্তিতে দুইজনকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...