প্রকাশিত: ১৩/০৯/২০১৯ ৪:২১ পিএম

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চিহ্নিত ব্যক্তি-প্রতিষ্ঠান সহযোগিতা করছে। তারা কিভাবে সহযোগিতা করছে তা জানতে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

ফামর্গেট খামার বাড়ির অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছে। তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এজন্য বেশ কিছু এনজিও ও ব্যক্তি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিচ্ছে। তাদের মাধ্যমেই রোহিঙ্গারা মাদক ব্যবসা, দেশীয় অস্ত্র মজুদসহ নানা ধরনের অপরাধ করছে। ইতোমধ্যে সমাবেশও করেছে রোহিঙ্গারা। তারা যেন আর সে সুযোগ না পায় কেউ যেন রোহিঙ্গাদের নেপথ্য থেকে সহযোগিতা করতে না পারে সেজন্য পুলিশ-র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তদন্ত শুরু হয়েছে। সে ক্ষেত্রে কেউ দোষী হলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে হলে খেলাধুলার পরিধি আরো বাড়াতে হবে। সেটা জেলা-উপজেলা-ইউনিয়ন সবর্র্পরি গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। খেলাধুলায় মনোযোগী হলে তারা বিপথগামী হবে না। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

পাঠকের মতামত

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...
Single Page Footer