প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৩:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫০ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নিজ দেশের সেনাবাহিনীর অত্যাচার আর বর্বরতার মুখে জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্য থেকে কেউ যেন জঙ্গি কার্যক্রমে রিক্রুট না হতে পারে সে বিষয়ে নজরদারি চলছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে এবং ঝিমিয়ে পড়া জঙ্গিরা যাতে চাঙ্গা না হয়ে উঠে এ জন্য গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তৎপরতা রয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতারের ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।

এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতনে এরইমধ্যে ৩ লাখেরও বেশি শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...