প্রকাশিত: ২০/০৬/২০২১ ৩:১৭ পিএম

৫৫ হাজার ৩শ ১০ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে ১৬ জুন নির্বাচন কমিশনের ৭ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুইটি মামলা করে দুদক। চট্টগ্রাম দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলাগুলোর বাদী। এর আগে তিনি এক বছর ধরে এ বিষয়ে অনুসন্ধান করে আসছিলেন।

মামলা দায়ের সাথে সাথে চট্টগ্রাম দুদক অফিস থেকে শরীফকে পটুয়খালী বদলি করা হয়। একই সঙ্গে বদলি হয়েছেন ওই অফিসের আরো ২০ জন।

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে করা মামলার বাদী দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে বদলি করায় উদ্বেগ জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, এতে গুরুত্বপূর্ণ এ মামলা বিঘ্নিত হবে। আর দুর্নীতি দমন কমিশন বলছে, তাকে নিয়মিত বদলি করা হয়েছে।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর মামলা। এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও। ঘটনার অনুসন্ধানকারী কর্মকর্তা মামলারা নাড়ি নক্ষত্র সবই জানেন। মামলা সম্পর্কে জেনে নতুন কর্মকর্তার আদালতে মুখোমুখি হওয়া দুরহ হবে।

এদিকে দুদকের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার অনুসন্ধান ও মামলার সিদ্ধান্ত দুদকের। এই মামলার সাথে কর্মকর্তা বদলি হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা একটি নিয়োমিত বদলি।

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দেয়ার মামলাগুলো দুদক গুরুত্ব দিয়ে দেখছে। প্রয়োজনে আসামিদের গ্রেপ্তার করা হতে পারে বলেও জানায় দুদক।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...