প্রকাশিত: ২৩/০৮/২০১৯ ৯:১৭ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ডেস্ক রিপোর্ট::
সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরও রোহিঙ্গাদের ফেরাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, ‘তাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারবো না।’
শুক্রবার (২৩ আগস্ট) বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে মিয়ানমার। আমরা এটা তাদের বুঝাতে পারিনি। এজন্য খারাপ লাগছে। তবে আমি সবসময় আশাবাদী। আমি মনে করি, রোহিঙ্গাদের পাঠাতে পারবো। এ জন্য সময় লাগবে।’
মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের ওপর চাপ সৃষ্টি করেছি বলেই তারা নিতে রাজি হয়েছে। যারা এতদিন তাদের পক্ষে কথা বলতো, তারা এখন আমাদের পক্ষে কথা বলছে। মিয়ানমার আমাদের কাছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। তবে আরও চাপ সৃষ্টি করতে হবে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা তা করছি।’
আব্দুল মোমেন আরও বলেন, ‘আমরা এখন মিয়ানমারকে বলবো, তোমরা এখনও বিশ্বস্ততা অর্জন করতে পারোনি। রোহিঙ্গা নেতাদের রাখাইনে নিয়ে, তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে তা ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেবো মায়নমারকে। সেখানে ১০০টি বাড়ি বানিয়ে দিয়েছে চীন। ২৫০টি বাড়ি বানিয়েছে ভারত। সেটা নেতাদের দেখালে তারা হয়তো ফিরে যেতে রাজি হবে। রোহিঙ্গারা যে দাবিগুলোর কথা বলছে তা তাদের দেশে গিয়েই অর্জন করতে হবে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...