প্রকাশিত: ১১/০২/২০২০ ৮:০৯ পিএম

কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন ঘটনা নয় বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সেন্টমার্টিন উপকূলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে দেয়া যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এ মন্তব্য করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন কোনো ঘটনা নয়। রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগণ উভয়েই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এ ঝুঁকি নিয়ে থাকে। সাগর পথে অনিরাপদ ভ্রমণের কথা বিবেচনা করে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার উভয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

জাতিসংঘ জানায়, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি যেন পাচার রোধ এবং এর ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করা যায়। মানবপাচার থেকে উদ্ধারকৃতদের জন্য কক্সবাজারে বিভিন্ন সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।’

সেন্টমার্টিন উপকূলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনার শিকারদের সাহায্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে আইওএম ও ইউএনএইচসিআর।

এতে বলা হয়, এ দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে, পাশাপাশি অন্তত ৬৮ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আইওএম, ইউএনএইচসিআর এবং জাতিসংঘের সব সংস্থা ও অন্যান্য এনজিও এ ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমরা সরকারের পাশে থেকে উদ্ধারকৃতদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা বা যে কোনো সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত রয়েছি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer