প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৮:৩৬ এএম

রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার। ৫৫ বছরের বেশি বয়সীদের মাধ্যমে এই টিকা দেওয়া শুরু হবে। পরে ধাপে ধাপে বয়সের সীমা নামিয়ে আনা হবে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের যে টিকা দেওয়া হবে, সেই একই ধরনের টিকা পাবে রোহিঙ্গারাও। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে নানাভাবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ হয়। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনেই রোহিঙ্গাদের টিকা দেওয়া জরুরি।

তিনি আরও জানান, কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকাগুলোর সংরক্ষণে কিছুটা জটিলতা রয়েছে। এর তুলনায় চীনের সিনোফার্মের টিকা রক্ষণাবেক্ষণ করা সহজ। তবে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদেরও একই ধরনের টিকা দেওয়া হবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...