প্রকাশিত: ০২/০৮/২০২০ ৮:২২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ২ আগস্ট মাত্র ৫০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ আসে। তারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১ জন ও চকরিয়া উপজেলায় ১ জন।

একইদিন বাকী ৩৩ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এতথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৪৩৯ জনে পৌঁছেছে। রোববার ২ আগস্ট পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ৩০০৭৮ জনের।

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ জুলাই পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৬ জন স্থানীয় নাগরিক ও ৬ জন রোহিঙ্গা শরনার্থী।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ১ আগস্ট পর্যন্ত জেলায় ২৬৮০ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯’১৬%।

গত ৩১ জুলাই পর্যন্ত হেম আইসোলেশনে আছেন ৫১৩ জন করোনা রোগী ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন আছে ১১৫ জন করোনা রোগী। কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. সাঈকা হক প্রণীত ম্যাপিং থেকে এ তথ্য জানা যায়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer