প্রকাশিত: ১১/০৩/২০২০ ৩:২১ পিএম

রোগীর শরীরে করোনাভাইরাস থাকতে পারে এমন কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতেই চাকরি হারান ভারতের কেরালা রাজ্যের এক ডাক্তার। সম্প্রতি একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন তিনি।

এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, ডা. শিনু শ্যামলন নামে কেরালার ওই চিকিত্‍সক জানান- তিনি যে বেসরকারি ক্লিনিকে কাজ করতেন, দিন কয়েক আগে সেখানে তার কাছে সেবা নিতে আসেন এক ব্যক্তি। সর্দি-কাশি ও জ্বর নিয়ে আসা ওই ব্যক্তি সম্প্রতি কাতার থেকে ফিরেছেন বলে তাকে প্রশ্ন করে জানতে পারেন শিনু। তার এই বিদেশ সফরের বিষয়ে কোন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে জানানো হয়নি বলেও জানান।

এরপর ওই ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিক পুলিশে রিপোর্ট করেন ডা. শিনু শ্যামলন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাইকে সতর্ক করার চেষ্টা করেন তিনি। আর এই ‌‘অপরাধেই’ ক্লিনিক কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করে বলে অভিযোগ ওঠে।

ডা. শিনু শ্যামলন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে- ‘তাদের হাসপাতালে করোনাভাইরাস সন্দেহের রোগী এসেছিলেন জানতে পারলে অন্য কোন রোগী আতঙ্কে আর হাসপাতালে আসবেন না।’ তাই সবাইকে সচেতন করার জন্য বিষয়টি জানালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে এখন পর্যন্ত ভারতে যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই কেরালায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer