প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ৭:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৮ পিএম

নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে কিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। শনিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবেন।

রোহিঙ্গাদের অবস্থান এবং গতিবিধি শুধুমাত্র কক্সবাজারের নির্দিষ্ট ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে। তারা ক্যাম্পের বাইরে তাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান বা আশ্রয় গ্রহণ করতে পারবেন না। তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পের বাইরে কেউ বাসা-বাড়ি ভাড়া দিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে অথবা যাতায়াত করতে পারবেন না। তারা সড়ক, রেল ও নৌ পথে একস্থান থেকে অন্যস্থানে গমনাগমন করতে পারবেন না। সকল ধরনের পরিবহনের চালক, শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের রোহিঙ্গাদের পরিবহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয় বা বাড়ি ভাড়া দেয়ার অথবা তাদের একস্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার বা অবস্থানের খবর জানলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

এক্ষেত্রে দেশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer