প্রকাশিত: ২০/০৮/২০২০ ১:৩২ পিএম , আপডেট: ২০/০৮/২০২০ ১:৩৪ পিএম


রেল ভ্রমণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের বিষয়টি শিথিল করা হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৩ই আগস্ট ২০২০ তারিখ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি এতদ্বারা শিথিল করা হলো এবং এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চার জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।”

এর আগে, ১৩ই আগস্ট রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ট্রেনে ভ্রমণের জন্য কেনা টিকিট, যাত্রার স্থান থেকে ফেরার টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদের টিকিট হস্তান্তরযোগ্য নয়। একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে তাকে টিকিটের সমপরিমাণ জরিমানা দিতে হবে। এমনকি তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এই পরিস্থিতিতে অনলাইন বা মোবাইল অ্যাপ থেকে নিজ নিজ টিকিট কেটে যাত্রীদের রেল ভ্রমণ এবং অন্যের টিকিটে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer