প্রকাশিত: ০৭/০৭/২০২০ ৮:৩২ পিএম

করোনা টেস্টের জাল সনদ সরবরাহ এবং চিকিৎসায় অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে রাজধানী উত্তরায় রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাসপাতালটি সিলগালা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা পাওয়ায় সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া মিরপুরের রিজেন্ট হাসপাতালও সিলগালা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারোয়ার আলম জানান, ৬ হাজারের বেশি নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি। চুক্তি অনুযায়ী বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও তারা লাখ লাখ টাকা বিল করেছে। অন্য যেকোনো হাসপাতাল এ ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, বিকেল তিনটার দিকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। বিকেল ৩টার পর এ অভিযান শুরু হয়। অভিযানের শুরতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের গাড়ি জব্দ করা হয়।

এরপর র‌্যাবের অভিযানে করোনা পরীক্ষার অনুমোদনহীন কিট উদ্ধার করা হয়। তবে, প্রধান কার্যালয়ে অভিযান চালানো হলেও পলাতক রয়েছেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer