প্রকাশিত: ০৭/০১/২০২০ ১:০৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার)। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে গত সোমবার ৬ জানুয়ারি বঙ্গভবনে স্বরাষ্ট্রমন্ত্রী, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের সম্মানে রাষ্ট্রপতির আয়োজিত এক নৈশভোজ শেষে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) উক্ত শুভেচ্ছা বিনিময় করেন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. জাবেদ মোহাম্মদ পাটোয়ারী বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মঈনুর রহমান চৌধুরী, র‍্যাব প্রধান ড. বেনজির আহমেদ প্রমুখ সহ পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...