প্রকাশিত: ২৮/০২/২০২২ ১০:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টারদিকে ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সহকারী সার্জন পদে নব নিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এসময়, অনুষ্ঠানে যোগদানকৃত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং ডা.
ডা. অনিক বড়ুয়ার সঞ্চালনায়,বক্তব্য রাখেন ডা এফাজুল হক(এমওডিসি), ডা পুলক ধর ( কনসালটেন্ট) ,ডা সাবরিনা মাহবুব।

নবাগত সহকারী সার্জনদের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া বলেন,দেশ করোনা বিপর্যয় উতরিয়ে সাফল্যের দিকে এগুচ্ছে, এসময়ে আপনারা নবীন ডাক্তারের যোগদান রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কে আলোকিত করবে আরো অনেক বেশি,সেবা প্রসারিত হবে রামুর দূর্গম জনপদেও।মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বান্ধব। জনগণের সুস্থতা নিশ্চিত করতে বদ্ধপরিকর ডাক্তার সমাজ।সকলের সুন্দর জনবান্ধব সেবা প্রত্যাশা সহ নবীন ডাক্তারের মঙ্গল কামনা করেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer