প্রকাশিত: ২৬/০৩/২০২২ ১০:৪৮ পিএম


রামু সেনানিবাস গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এ গত ২৪-২৬ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্বল হতে সর্বমোট ১১০ জন পুরুষ গলফার এবং ১২ জন মহিলা অংশ গ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান KSRM গ্রুপ কর্তৃক স্পন্সর করা হয়। প্রতিযোগিতার শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য উক্ত প্রতিযোগিতায় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাতেন খান, এনডিসি, পিএসসি, জি, শ্রেষ্ঠ গলফার, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, পিএসসি শ্রেষ্ঠ গ্রস, ব্রিগেডিয়ার জেনারেল এমডি মোঃ রিয়াজুর রহমান, বিপিএম, পিএসসি রানার্স আপ, আফরোজা হোসেন শ্রেষ্ঠ মহিলা গলফার হওয়ার গৌরব অর্জন করেন।

সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় KSRM গ্রুপের জেনারেল ম্যানেজার এবং কক্সবাজার অঞ্বলের উর্দ্ধতন কর্মকর্তাসহ সব পর্যায়ের সেনা অফিসার উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ইনানীতে লাইসেন্স ছাড়াই চলছে অধিকাংশ হোটেল-রেস্টুরেন্ট, অগ্নিঝুঁকিতে পর্যটকরা

কক্সবাজারের উখিয়ার ইনানী ও পাটুয়ারটেক এলাকায় অধিকাংশ হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট প্রয়োজনীয় লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...