প্রকাশিত: ২৮/০২/২০১৯ ১২:৫০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু সেনা নিবাসে দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি সকালে জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পতাকা উত্তোলন করেন। বিষয়টি অনুষ্ঠানস্থল থেকে রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হক নিশ্চিত করেছেন। পতাকা উত্তোলন শেষে জেনারেল আজিজ এক সমাবেশে বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল আতিকুর রহমান, কক্সবাজার-১,২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেকউল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, রামু’র ইউএনও লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হক, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে সেনা নিবাসে আসেন এবং অনুষ্ঠান শেষে রামু সেনানিবাস ত্যাগ করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer