প্রকাশিত: ২৮/০৬/২০২০ ৭:৩৩ এএম

২৭ জুন রামু সেনানিবাসের এসএসডি এমপি চেক পোষ্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক মরিচ্যা থেকে রামুগামী একটি সিএনজি তল্লাসী করে ৯০০০ (নয় হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি চালক নজি আলম, পিতাঃ মৃত মোজাফর, গ্রামঃ তেচ্ছপুর, পোস্ট: রামু, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার’কে আটক করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী সকল যানবাহনসমূহ সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী সিএনজি তে তল্লাশি চালিয়ে মিলিটারী পুলিশ সদস্যরা উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করে।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামী কে আটককৃত সিএনজি ও ইয়াবা সহ রামু থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। উক্ত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...